বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯২৮ জন। ২ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে রয়েছে ৫৬৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৬৫ জন। চট্টগ্রামে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯ হাজার ৫৮৮ জন। এ দিন করোনা শনাক্তের হার ছিলো ৩৪ দশমিক ০৬ শতাংশ।
শনিবার (৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪২৫ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১৯ জনের নমুনা পরীক্ষা করে ২১৮ জন, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জন, এন্টিজেন টেস্টে ১১৯ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












