মিরসরাই প্রতিনিধি »
দেশব্যাপী গণহারে করোনা টিকা প্রয়োগের অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়নে ৯৬০০ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে।
শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান।
এদিকে মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, সহ-সভাপতি আজিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়াঁ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর উদ্দিন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দিন, সচিব মনির উদ্দিন, উদ্যোক্তা মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, তারেক আহাম্মেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমান জানান, উপজেলার ১৬ ইউনিয়নে ১৬টি কেন্দ্রে টিকা প্রয়োগ করা হয়েছে। প্রতি ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২০০ জন করে এক ইউনিয়নে ৬০০ টিকা প্রয়োগ করা হয়। শনিবার পুরো উপজেলায় ৯৬০০ টিক প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ৩টি বুথে স্বাস্থ্যবিধিমেনে টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ২০০ জন করে মোট ৬০০ জনকে সম্পূর্ণ ফ্রিতে টিকার নির্বন্ধন করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টিকা কার্যক্রমে আমাদের সহযোগীতা করছেন সিপিপি ৯জন সদস্য।
বাংলাধারা/এফএস/এআই












