খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রতিটি ইউনিয়নে ৩টি করে টিকাকেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলেছে বেলা তিনটা পর্যন্ত। মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার(অ.দা) মো: হেদায়েত উল্যা বলেন, প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নের এক, দুই ও তিন নং ওয়ার্ডের সাধারণ জনগণকে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে। টিকাদানে প্রতি বুথে একটি করে টিম কাজ করছে। প্রতি টিমে ২ জন টিকাদান কর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন।
অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে করোনা থেকে সুরক্ষায় এ টিকা দেওয়া হচ্ছে। মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি টিকাকেন্দ্র ২১টি বুথে চার হাজার ২০০ জন মানুষকে টিকাদান কার্যক্রম চলছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্যা।
বাংলাধারা/এফএস/এআই












