২৭ মার্চ ২০২৬

চটগ্রামেও শিথিল বিধিনিষেধ; চলছে গণপরিবহন

বাংলাধারা প্রতিবেদন»

সারাদেশের মতো চট্টগ্রামেও মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টার পর থেকে প্রজ্ঞাপন অনুযায়ী শিথিল হয়েছে বিধিনিষেধ। সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস।

শিথিল বিধিনিষেধে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকছে সব সরকারি,বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। চালু হচ্ছে সব ধরনের শিল্প-কারখানা। নগরীর বহদ্দারহাট, মুরাদপুর ও জিইসি মোড় এলাকায় সকাল থেকেই কর্মক্ষেত্রগামী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও সর্বশেষ প্রজ্ঞাপনের নিয়ম মেনে  স্বাস্থ্যবিধির উপর নজর দিয়ে খুলতে শুরু করেছে. শপিংমল, মার্কেট ও দোকানপাট।

সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে যে সকল নিয়ম মানতে হবে তা হলো,

১. সবক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। নিশ্চিত করতে হবে মাস্ক পরিধান।

২. স্বাস্থ্যবিধি অনুসরণ করে  সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

৩. আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট জারি করবে। (১১ আগস্ট থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সবগুলো বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ ক্রমে রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে)

৪. সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন-যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর-সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

৪. স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট ও দোকানপাট ।

৫. চালু থাকবে সব ধরনের শিল্প-কারখানা ।

৬. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

৮. গণপরিবহন, বিভিন্ন দফতর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন