২৭ মার্চ ২০২৬

পশ্চিম বাকলিয়ায় ১৮০ পরিবারে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ১৮০ গরীব দুঃস্থ, অসহায় পরিবারের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) অ্যাডভোকেট মরহুম সাহেবুর রহমানের বাড়ির সামনে প্রতিবার প্রতি ১০ কেজি করে মোট ১৮’শ কেজি চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম।

এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারির কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো বংলাদেশও ক্ষতিগ্রস্ত। তবে সরকারের একান্ত চেষ্টা ও প্রধানমন্ত্রীর প্রচেষ্টার কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এখনো অনেক ভালো আছে বলা যায়। দিনের পর দিন লকডাউন দেয়া আমাদের মতো দেশে কখনো সম্ভব নয়। এতে সাধারণ মানুষের জীবন জীবিকা সংকটে পড়তে পারে। তাই সরকারি নির্দেশনা মেনে আমাদের ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসের পাশাপাশি মাস্ক পরিধান করে চলাচল করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায় মো.মুছা (এম এ) আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, আওয়ামী লীগ নেতা শামসুল হক, এম এ হান্নান, এড. সৈয়দ জানে আলম, মুজিবুর রহমান, তৌহিদুল ইসলাম, কামাল আহমেদ, আফজাল খান, সরোয়ার আলম, আবদুল হাকিম, সেলিম রেজা, যুবলীগ নেতা ওমর ফারুক সনেট, স্বেচ্ছাসেবক লীগ নেতা গৌতম নাগ, নাজিম দেওয়ান, আব্দুল জলিল মুন্না খাদিজা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন