বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৯ জনের দেহে করোনার জীবাণু ধরা পড়েছে। তার মধ্যে নগরীতে ৬২৬ জন ও উপজেলার ২৫৩ জন। উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ৮০ জন শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়। যেখানে সংক্রমণের হার ২১.৩৮ শতাংশ। এগারোটি ল্যাবে এন্টিজেন টেস্ট পরীক্ষা করা হয় প্রায় ২ হাজার ৯৯৭ জনের নমুনা । জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৯০৭ জন। এদিকে, চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮২ জনে।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৮০ জন, রাউজান উপজেলায় ৬৫ জন, সীতাকুণ্ডে ১৯ জন, ফটিকছড়ি উপজেলায় ১০ জন, মীরসরাইয়ে ৯ জন, সাতকানিয়ায় ৭ জন, রাঙ্গুনিয়ায় ২৫ জন, পটিয়ায় ২১ জন, আনোয়ারায় ৬ জন, বাঁশখালী ও বোয়ালখালীতে ৪ জন করে, লোহাগাড়া, চন্দনাইশ ও সন্দ্বীপে ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় সুস্থতার সনদ দেওয়া হয়েছে প্রায় ৫০৮ জনকে। ফলে জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭২১ জনে। যার মধ্যে ৮ হাজার ৪৩১ জন হাসপাতালে এবং ৫০ হাজার ২৯০ জন বাসায় চিকিৎসা নিয়েছেন।
বাংলাধারা/এফএস/এফএস












