২৭ মার্চ ২০২৬

৪৩ লাখ টাকা সমপরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার; গ্রেফতার এক

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর লালদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ একজনকে আটক করেছে মহানগর পুলিশ।

বুধবার দুপুরেসংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির। আটক মো. নুরুল আফছার (৫২), কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া এলাকার শের উল্যাহ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, মঙ্গলবার রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ এর বাজার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য তার কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি মো. নুরুল আফছার জানান চন্দনাইশ থানার জনৈক আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন তিনি। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন