২৭ মার্চ ২০২৬

সমপরিমাণ সিটে সমান যাত্রী ; বাড়তে পারে করোনা ঝুঁকি

বাংলাধারা প্রতিবেদক » 

সারাদেশের মতো বন্দর নগরী চট্টগ্রামে মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টার পর থেকে প্রজ্ঞাপন অনুযায়ী শিথিল হয়েছে বিধিনিষেধ। সরকারি প্রজ্ঞাপন অনুসারে সমপরিমাণ আসন অনুযায়ী সমান পরিমাণ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। আজ থেকে দুই আসনে দুইজন করে বসছে। এর ফলে যথাযথ সামাজিক দূরত্ব থাকছে না গণপরিবহনে।

সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণপরিবহন চলাচল শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস।

এছাড়াও রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে শুরু হল পরিবহন চলাচল। অন্যদিকে চট্টগ্রাম বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা।

মঙ্গলবার (১০ আগস্ট) চট্টগ্রাম আক্রান্ত হয়েছে মোট ৭৭২ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। করোনায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা নিয়ে শঙ্কিত চট্টগ্রামবাসী। এদিকে সমপরিমাণ আসন সংখ্যা অনুসারে সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা।

সাধারণ জনগণকে ভ্যাক্সিন দেওয়ায় কিছুটা স্বস্তি পেলেও, সঠিক স্বাস্থ্যবিধি না মানলে বাড়তে পারে সংক্রমণ এমনটাই ভাবছে নগরবাসী।

চমেকের প্রধান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবির বাংলাধারাকে জানান, ‘মানুষ একে অপরের থেকে দূরত্ব মেনে চলায় হচ্ছে সংক্রমণ থেকে বাঁচবার প্রধান অস্ত্র। তবে আমাদের যার যার অবস্থান থেকে মাস্ক পরে সচেতন হয়ে বিধিনিষেধ মানা উচিত।’

শিথিল বিধিনিষেধে গণপরিবহন কতটুক নিরাপদ তা নিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলাধারাকে বলেন, ‘আমরা শুরু থেকে তিনটি বিষয় নিয়ে বলে আসছি, যথাক্রমে- মাস্ক পরা, সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চলা। করোনা ঝুঁকি কমাতে এই বিষয় গুলো মেনে চলতে হবে।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন