২৭ মার্চ ২০২৬

কক্সবাজার গণপূর্ত শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নতুন কমিটি : সভাপতি হারুন, সম্পাদক ইসহাক

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারি ইউনিয়নের কক্সবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ৯ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রিয় পরিষদের মহা-সচিব মো. এনামুল হক।

কক্সবাজার জেলা কমিটির নতুন সভাপতি হয়েছেন মো. হারুন উর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আবু ইসহাক। এতে সহ-সভাপতি মো. আসফাক আজম খান, মো. ফরিদ আলম, যুগ্ন-সম্পাদক মো. আবদুল আউয়াল জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের, প্রচার সম্পাদক মোহাম্মদ আলম, অর্থ-সম্পাদক সুজয় পাল ও দপ্তর সম্পাদক রনজিত কুমার শীল।

চলতি বছরের ২৯ জুন কেন্দ্রিয় পরিষদের মহা-সচিব মহা-সচিব মো. এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম সোহাগ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে লিখিত কমিটি অনুমোদন পত্রে বলা হয়, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারি ইউনিয়নের পক্ষ হতে পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত অনুমোদিত কমিটি দায়িত্বপালন করবে।

এদিকে, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারি ইউনিয়নের কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণপূর্ত বিভাগে কর্মরত সকল ঠিকাদারগণ।

বাংলাধারা/এআই

আরও পড়ুন