২৭ মার্চ ২০২৬

সিএনজি’র বিশেষ চেম্বারে রাখা সোয়া লাখ ইয়াবাসহ চালক আটক

কক্সবাজার প্রতিনিধি»

সিএনজি অটোরিকশার বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে রামু ৩০ বিজিবি।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কক্সবাজারের রামুর কক্সবাজার-টেকনাফ মহাসড়কের  মরিচ্যা যৌথ চেকপোস্টে এসব উদ্ধার করা হয়।  এ সময় ইয়াবা পরিবহনের দায়ে সিএনজি ও একটি মোবাইল জব্দ করে বিজিবি।

ধৃত চালক তোফায়েল (১৯) রামুর চাকমারকুল ইউনিয়নের ডিংগাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে।

বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমাণ ইয়াবা পাচারের একটি গোয়েন্দা তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করে বিজিবি। বেলা সাড়ে ১১ টায় একটি সিএনজিকে তল্লাশীর জন্য থামানো হয়। সেসময় যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকায়িত অবস্থায় ১২ কার্ডে এবং ১প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

ধৃতের বরাত দিয়ে রামুর ৩০ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম ফারুক বলেন,  চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া  গ্রামের মৃত কালামিয়ার ছেলে  মোঃ বাদশা মিয়ার (৪৫) বলে চালক জানিয়েছেন।  তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন।  পরে বাদশার মুঠোফোনে কল দিযে মুঠোফোন বন্ধ পাওয়া যায় বরে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। 

তিনি আরো বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপার্দ করা হয়েছে।

বাংলাধারা/এফএফ/এফএস

আরও পড়ুন