হাটহাজারী প্রতিনিধি »
মধ্যরাতে হালদায় অভিযান চালিয়ে এক হাজার হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম নেতৃত্বে ১৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানে আমতুয়া ও আজিমের ঘাট এলাকা থেকে দুটি ঘেরাজাল জব্দ করা হয়।।এ সময় জাল স্থাপনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলম জানান ,বৃহস্পতিবার মধ্যরাতে হালদা নদীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় নিয়মিত কঠোর অভিযান চলবে।
অভিযানে উত্তর মার্দাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অভিযানে অংশগ্রহণকারী গ্রাম পুলিশসহ উত্তর মার্দাসা সাধারণ জনগণ যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাধারা/এফএস/এফএস












