কক্সবাজার প্রতিনিধি»
কক্সবাজারে সমুদ্রে সৈকেতর সী-গাল পয়েন্ট থেকে আরও এক অজ্ঞাতনামা যুবককে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে লাইফ গার্ড সদস্যরা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এর আগে বেলা ১টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধারের দু’ঘন্টার মাথায় পাওয়া এই যুবকের মৃত্যুর কারণও জানা যায়নি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নাম পরিচয় না জানা ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

সৈকতে বিপদাপন্ন পর্যটকদের উদ্ধারে কাজ করা সী-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মুহাম্মদ ওসমান বলেন, শুক্রবার দু’দফায় সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে দুজন অজ্ঞাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সৈকেতে এক যুবককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। পরে বিচ ও লাইফগার্ড কর্মীদের সহযোগিতায় যুবককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, বিকেলে উদ্ধার হওয়া লাশেরও পরিচয় মিলেনি। তবে ওই যুবকের নাক ও মুখ দিয়ে অতিরিক্ত ফেনা বের হচ্ছিল। তাই তার মৃত্যু পানিতে ডুবে হয়েছে নাকি অন্য কারণে হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে তার মৃত্যু রহস্যজনক মনে হয়েছে। একারনে পুলিশকে সুরতাহাল প্রতিবেদনের পাশপাশি লাশটি ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












