২৭ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল সড়কে গাড়ি উল্টে উলি বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১ অক্টোবর) সকালে বালুর টাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উলি বেগম সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজ কলোনির মো. কামালের স্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, বালুর টাল এলাকায় গাড়ি উল্টে আহত নারীকে সকাল ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন