২৭ মার্চ ২০২৬

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সন্দেহভাজন যুবক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

রোহিঙ্গা আলোচিত নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটকের পর সপলিমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়ে বলে জানিয়েছেন এপিবিএন-১৪ এর এসপি নাইমুল হক।

বৃহস্পতিবার বিকেলে মুহিবুল্লাহকে দাফনের পর রাতেই কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলা নথিভুক্ত করার পর হতে ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ, এমনটি জানিয়েছেন উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ। শৃঙ্খলা বাহিনীর সকল শাখা এব্যাপারে একীভূত হয়ে কাজ করছে এবং দুপুরে এপিবিএন সদস্যা সন্দেহভাজন এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত বুধবার রাত পৌণে ৯টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই চিহ্নিত অস্ত্রধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন