২৭ মার্চ ২০২৬

ফলজ ও বনজ বাগানের সাথে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার সদরের খরুলিয়ায় রাতের আঁধারে এক ব্যক্তির বসতি শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ অক্টোবর) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সরকারি শিশুপরিবার সংলগ্ন এলাকার হেলাল উদ্দিনের নতুন বসত ভিটার জমিতে।

ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দিন বলেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত ২৫ শতক জমিতে পাঁচ বছর আগে মাটি ভরাট করে কলা, সুপারি, লাউ, আম, কাঁঠাল, মিষ্টিকুমড়া, নারিকেলসহ বিভিন্ন ফলজ ও বনজ জাতের চারা রোপণ করি। চলতি মৌসুমে গাছগুলোতে ফুল এবং গুটিও এসেছিল। কিন্তু শুক্রবার সকালে দেখি আমার বাগানের সব গাছ কাটা অবস্থায় পড়ো আছে। এতে প্রায় দুই লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে দাবি করে হেলাল উদ্দিন।

তিনি আরো বলেন, কে বা কারা বাগানের নিরহ গাছগুলোর এমন শত্রুতা করলো বুঝে উঠতে পারছি না। আমার সাথে ব্যক্তিগত ভাবে কারো কোন দ্বন্দ্ব নেই। কিন্তু জায়গা জমি নিয়ে এলাকার একটি চক্রের সাথে দীর্ঘদিন আমাদের পরিবারের সদস্যদের দ্বন্দ্ব রয়েছে। তারা ষড়যন্ত্র করে এমন ক্ষতি করলো কি না তা বোধে আসছে না। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবো বলেও চিন্তা করছি।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, এভাবে বাগানের গাছ কেটে দেয়া চরম অমানবিক। দ্বন্দ্ব থাকলে ব্যক্তি পর্যায়ে থাকুক কিন্তু জড়বস্তুর সাথে এ কেমন শত্রুতা!

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন