বাংলাধারা প্রতিবেদন»
কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ গভনিং বডির সভা কলেজের অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি শাহিনা সুলতানা।
এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মো: আজিজুর রহমান, মোহাম্মদ ফোরকান উদ্দিন, সৈয়দ জালাল আহমদ রুম্মান, আমির আহমদ, মোহাম্মদ জাফর ইকবাল, মো: হারুন উর রশিদ, মোহাম্মদ ইলিয়াছ, নাজমা বেগম, নাজনীন সুলতানা, ইন্দ্রজিত কর, এইচ এম আবু ওবাইদা, আবদুল কাইয়ুম, শামীম আক্তার চৌধুরী ও মো: শফিকুর রশিদ।
সভায় কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মোতাবেক পাঠদান কার্যক্রম পরিচালনাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয় এবং পাঁচ সদস্য বিশিষ্ট তিনটি উপ-কমিটি গঠন করা হয়। মো: নজরুল ইসলাম চৌধুরী, মো: আজিজুর রহমান ও মো: ফোরকান উদ্দিনকে আহবায়ক করে যথাক্রমে শিক্ষা উপকমিটি, উন্নয়ন উপ-কমিটি ও অর্থ উপ-কমিটি গঠন করা হয়,।
সভার শুরুতে গভর্নিং বডির সভাপতি জনাব শাহিনা সুলতানাকে ফুলেল শুভেচছা জানান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম আবু ওবাইদা।
সভায় সভাপতি শাহিনা সুলতানা বলেন, আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী মহোদয় এর ঐকান্তিক প্রচেস্টায় অচিরেই এ কলেজটি জাতীয়করণ হবে ইনশাআল্লাহ, তাই কলেজ পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।
বাংলাধারা/এফএস/এফএস












