২৭ মার্চ ২০২৬

আনোয়ারা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১ অক্টোবর) বিকালে উপজেলা  পরিষদের পুকুর পাড়ে ফলজ ও বনজ চারাগাছ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম, নির্বাহী সদস্য নুরুল আবছার তালুকদার,খালেদ মনছুর, যুগ্ন সাধারণ সম্পাদক সুমন শাহ, আক্কাছ উদ্দিন, রেজাউল করিম সাজ্জাদ,মহিউদ্দিন মনজুর,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল, মোহাম্মদ ইমরান হোসেন, কোরবান আলী টিটু প্রমুখ।

কর্মসূচীতে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, গাছ আমাদের অক্স্রিজেন দেয়। ঘূণিঝড়,জ¦লোচ্ছাস থেকে রক্ষা করে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের গুরুত্ব অপরিসীম। আজকে মানুষ অজ্ঞতার কারণে চারিদিকে যে হারে গাছ নিধন করছে তার প্রতিফল খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। আসুন, আমরা সবাই একটি হলেও গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচ্ষ্টে হই।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন