আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্বার করেছে স্থানীয় পুলিশ।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
লাশের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। পিএবি সড়কে চলাচলকারী যেকোনো যানবাহনে করে বাহির থেকে এনে লাশটি সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। কেউ বাহির থেকে এনে গাড়ী থেকে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
বাংলাধারা/এফএস/এফএস












