২৭ মার্চ ২০২৬

আবুধাবি দূতাবাসে প্রবাসীদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

আবদুল আলীম সাইফুল, আমিরাত প্রতিনিধি»

দেশে আটকে পড়া আমিরাত  প্রবাসীদের  বিমানবন্দরে আরটি পিসিআর টেস্টের ফি (১৬০০ টাকা) সরকার বহন করবে,  মন্ত্রী আমিরাত সফর শেষে দেশে ফিরেই তা বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

শনিবার (২ অক্টোবর) আবুধাবি দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই কথা বলেন। 

রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্সাল জেনারেল এ বি এম জামাল হোসেন।

বাংলাদেশ বিমানের ভাড়া সংক্রান্ত প্রবাসী শ্রমিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিমান ভাড়া নিয়ে আমি বিমান মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি উনারা বলছেন এমনিতেই উনাদের লোকসান হয় ভাড়া কমালে আরও বেশী লোকসান হবে, আপনারা যে এয়ারলাইন্সে যাতায়াত করুন বিমান যখন ভাড়া কমায় তখন বিমানে যাবেন।‘

মন্ত্রী প্রথমে আল মিজান কন্ট্রাক্টিং কোম্পানি সহ অন্যান্য কোম্পানির শ্রমিকদের সাথে মতবিনিময় করেন, পরবর্তীতে পেশাজীবি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

পেশাজীবি ও ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংকের সি ই ও আমিরুল হাসান, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক  নাসির তালুকদার, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান, আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব সহ প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন