বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১৩টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন কারও মৃত্যু হয়নি।
শনিবার (৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন ১০টি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪৫টি নমুনা পরীক্ষা করে ৫ জন, সিভাসু ল্যাবে ১৫৬টি নমুনার মধ্যে ৯ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৬৬টি নমুনার মধ্যে ১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪০টি নমুনার মধ্যে ২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৮টি নমুনার মধ্যে ১ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৯২ জন। মোট ১ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












