আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারায় পুকুরে ডুবে রিয়া মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার(৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু রিয়া স্থানীয় আনোয়ারুল ইসলামের মেয়ে।
জানা যায়, সকালে রিয়া খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২ টায় একটি শিশুকে স্বজনরা হাসপাতালে আনেন। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












