খাগড়াছড়ি প্রতিনিধি»
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে মাটিরাঙ্গা বাজারের ছয় দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।
শনিবার (৯ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন দোকানে অভিযানে ভেজাল খাদ্যপন্য, মেয়াদোত্তীর্ণ অননুমোদিত মেয়াদবিহীন ও মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রয়ের অপরাধে ছয় ব্যবসায়ীকে ৭হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো:হেদায়েত উল্ল্যাহ। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ,আনসার সদস্য উপস্হিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো:হেদায়েত উল্ল্যাহ জানান, ভেজাল পন্য ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পন্য দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাজারের ছয় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস












