২৭ মার্চ ২০২৬

বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গা উৎসব

হাটহাজারী প্রতিনিধি»

বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ১১ অক্টোবর ৬ষ্ঠী ১২অক্টোবর সপ্তমী, ১৩অক্টোরব অষ্টমী, ১৪অক্টোবর নবমী, ১৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা

বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এ ধর্মীয় উৎসব। তাই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের মতোই হাটহাজারী উপজেলায় পূজা মন্ডপে আলোক সজ্জাসহ বিভিন্ন ডিজাইনে সজ্জিত করা হয়েছে। 

এ বছর এই মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে(ঘোড়ায়) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায়(দোলনা) চড়ে‌ কৈলাশে ফিরবেন।

হাটহাজারী  উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সিটি করপোরেশন এলাকায় ৭ টিসহ মোট ১১০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম এ বিষয়ে জানান,  সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এ উৎসবকে ঘিরে আমার উপজেলার সব পূজা মন্ডপের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনী সাথে বৈঠক হয়েছে। সরকার বরাদ্দকৃত ভোগ্যপণ্য প্রতিটি পূজা মণ্ডপে বিতরণও সম্পুর্ণ হয়েছে। আশা করি শান্তি পুর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূজা পালন করবে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাজিব শর্মা জানান, এ বছর হাটহাজারীতে ১১০টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটা মন্দিরেই থানা পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ  ও মোবাইল টিম মাঠে থাকবে। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে। আশা করছি, কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন