আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা নির্মল ফাউন্ডেশন, সংশপ্তক, উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থা, ও গনউন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার(১৩ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, চেয়ারম্যানদের মাঝে অসিম কুমার দেব, কাইয়ুম শাহ, শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের প্রকৌশলী মাসউদ রানা সায়েম,এনজিও ফোরামের সভাপতি নূরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক রাজীব দাশ, এনজিও কর্মকর্তা আবদুল ওয়াহেদ তালুকদার, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জয়নাব বেগম বাপ্পী, মঈন উদ্দিন।
অতিথিরা বলেন বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে সরকার বিভিন্নভাবে কাজ করছে। তবে জনসাধারণকেও সরকারের সাথে কাজ করতে হবে।
বাংলাধারা/এফএস/এফএস












