বাংলাধারা প্রতিবেদন»
নগরীর জামালখানে বইবিপণিকেন্দ্র ‘বাতিঘর’ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের নিচতলায় বাতিঘরে আসেন তিনি।
রাষ্ট্রদূত বাতিঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও কর্মীদের সঙ্গে বাতিঘর আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন। এরপর তিনি তরুণ পাঠকদের সঙ্গে ছবি তোলেন। তিনি জানান, নারী পাঠকদের উপস্থিতি দেখে খুব আনন্দিত হয়েছেন।
এ সময় একজন পাঠক তাঁকে বই থেকে কিছু অংশ পড়ে শোনান। তার পাঠের উচ্ছ্বসিত প্রশংসা করে মিলার বলেন, এভাবেই গল্প পড়া উচিত, আত্মবিশ্বাসের সঙ্গে ও দৃঢ় কণ্ঠে। উপস্থিত তরুণ-তরুণীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন তিনি ।
রাষ্ট্রদূত বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশকে বই পড়ুয়াদের জন্য সংস্কৃতিচর্চার এমন একটি স্থান তৈরির জন্য শুভেচ্ছা জানান।
বাংলাধারা/এফএস/এফএস












