২৭ মার্চ ২০২৬

চন্দনাইশে কোরআন অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চন্দনাইশ প্রতিনিধি»

কুমিল্লায় পূজা মন্ডপে কোরআন শরীফ রেখে কোরআন অবমাননা করার প্রতিবাদে চন্দনাইশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৩ অক্টোবর) রাতে চন্দনাইশ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে। পরে এক বিক্ষোভ সমাবেশ খানহাট ওয়ান আজিজ মার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাও. খাজা মোবারক আলী, হাফেজ আবদুল কাদের, আলাউদ্দিন রাজু, হেলাল উদ্দিন, মাও. কামাল উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের ইসলামী ফ্রন্ট যুবসেনা, ছাত্রসেনাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশ একটি ইসলাম সংখ্যাঘরিষ্ট দেশ। বিশ্বের কোন দেশে আল্লাহর কোরআন নিয়ে কেউ এ ধরনের অবমাননা করার সাহস পায়নি। যারা এ ধরনের নেককার জনক অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন