বাংলাধারা প্রতিবেদন»
রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশের গভর্ণর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমানকে চট্টগ্রাম এরিয়ার সকল রোটারি ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়ছে। শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ফেনী,চৌমুহনী, চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ৪৫০জন রোটারিয়ান উপস্থিত ছিলেন। সংবর্ধনা কমিটির চেয়ারম্যান ও লে.গভর্নর মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও এডিশনাল লে, গভর্নর পিপি আজিজুল বারী চৌধুরী জিন্নাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, সংবর্ধিত অতিথি ডিজিএন ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, পিডিজি এম.এ আউয়াল, পিডিজি আবদুল আহাদ, পিডিজি দিলনাশীন মোহসেন, গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী, ডিএফএল মুনমুন আফরোজ, পিডিএফএল খালেদা আবিদ আউয়াল, পিডিএফএল রোজি আহাদ, পিডিজিএম ডাঃ আবু আইয়ুব হামিদ,এফডিএফএল পিপি সামিনা ইসলাম, এফডিএফজি পিপি জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, পিপি জসিম উদ্দিন চৌধুরী, পিপি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, পিপি আলী হোসেন আকবর আলী, পিপি প্রফেসর ডা. ইমরান বিন ইউসুফ, পিপি প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, পিপি ইঞ্জিনিয়ার মোঃ হারুন, পিপি ওসমান গনি মনছুর, পিপি জাহাঙ্গীর আলম খান, পিপি মাহফুজুল হক, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম, এডিশনাল লে.গভর্নর আবু হাসনাত চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর পিপি মোঃ আকবর হোসেন, ও পিপি জাহেদা আক্তার মিতা, ডেপুটি গভর্ণর আসাদুল হক, পিপি ডাঃ বিদ্যুৎ বড়ুয়া সহ চট্টগ্রাম এরিয়া ডেপুটি গভর্নর, এসিস্টেন্ট গভর্নর, বর্তমান ও সাবেক ক্লাব সভাপতি বক্তব্য রাখেন।
সংবর্ধনার জবাবে ডিজিএন ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেন, রোটারি বিশ্বব্যাপি ১১৬ বৎসর যাবত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরণের একটি বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংস্থার জেলা গভর্নর নির্বাচিত হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই সাথে অত্র জেলার সকল রোটারিয়াানবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন, রোটারিয়ানরা সর্বদা নিজেদের মধ্যে বন্ধুত্বের অবস্থা সৃষ্টির মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আনন্দ পান। বাংলাদেশে তথা রোটারি ৩২৮২ এর সকলে একটি পরিবারের সদস্য। এই বৃহৎ পরিবারের সেবার আলোয় সমাজ তথা মানুষের কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গিত করতে চাই।
বাংলাধারা/এফএস/এফএস












