২৬ মার্চ ২০২৬

মধ্যরাতে নৌকা প্রতিকের ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি»

বিগত বছরগুলোর ন্যায় এবারও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আবারো রক্তের হোলি খেলায় নেমেছে পাহাড়ের আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় রোববার (১৭ অক্টোবর) মধ্যরাতে গুলি করে হত্যা করেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর। রাত আনুমানিক একটার সময় নিজ বসতঘরে অবস্থান করার সময় একদল অস্ত্রধারি সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুলি করে নে থোয়াইয়ের মৃত্যু নিশ্চিত করে।

নিহতের মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বলে কাপ্তাই থানা সূত্রে জানা গেছে।

এদিকে, রাত সোয়া একটার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে ষ্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মূছা মাতব্বর আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র সকল চেয়ারম্যান প্রার্থীগণকে সন্ত্রাসীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে,  উক্ত চিৎমরম ইউনিয়ন পরিষদ এলাকাটিতে আঞ্চলিক দল জেএসএস এর আধিপত্য রয়েছে এবং তাদের সমর্থনীয় একজন জনপ্রতিনিধিও রয়েছে। তাই নিজেদের আধিপত্য নিশ্চিত রাখতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থীকে হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে বলে দলটির তৃণমুল পর্যায়েরর নেতাকর্মীরা দাবি করেছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন