বাংলাধারা প্রতিবেদন»
নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিগত মুহুর্তের আপত্তিকর ছবি ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে একজন কে আটক করেছে র্যাব।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, গতবছর মাঈন উদ্দিন হিরন এর সাথে তার পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্কের এক পর্যায়ে অভিযোগকারীকে ধর্ষণের চেষ্টা করে এবং জোরপূর্বক মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে।
পরবর্তীতে সেই ছবি ও ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে চেষ্টা করে। পরবর্তীতে, অভিযুক্ত ব্যক্তি সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়। উক্ত অভিযোগের ভিত্তিতে শনিবার (১৬ অক্টোবর) বিকেলে র্যাব-৭ এর একটি আভিযানিক দল চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাঈন উদ্দিন হিরন চৌধুরী (৪০) নামের একজনকে আটক করে।
মাঈন উদ্দিন হিরন রাউজান উপজেলার মধ্যম কদলপুরের আবু তাহের চৌধুরীর ছেলে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে।
তার কাছ থেকে ০১ টি মোবাইল জব্দ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভুক্তভোগীর আপত্তিকর ছবির স্ক্রীনশর্ট এবং তাদের কথপোকথনের ০১টি সিডি উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












