মিরসরাই প্রতিনিধি»
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কবিতা রানী বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
রবিবার ( ১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলী ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত কবিতা বড়ুয়া উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের মৃত দানিশ বড়ুয়ার স্ত্রী।
রেলওয়ে পুলিশের (বিশেষ শাখা) সীতাকুন্ডের দায়িত্বরত কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, ট্রেনের ধাক্কায় মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি।
পরিবারিক সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বাংলাধারা/এফএস/এফএস












