১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৩

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে  গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। এদিন করোনায় মারা গেছে ১ জন।

মঙ্গলবার (১৯ অক্টোবর)  সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,  এ দিন নতুন আক্রান্ত হওয়া ১৩ জনের মধ্যে ৮ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১২৮ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৩ হাজার ৯১১ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২১৭ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩১৫ জনের মধ্যে ৭২০ জন নগর এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ