১৩ মার্চ ২০২৬

মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের মহেশখালীতে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম বাজারের পাশে এই ঘটনা ঘটে।

নিহত রুহুল কাদের রুবেল(৩০) কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ফকিরজুম বাজারের পাশে সিএনজিচালিত অটোরিকশায় একদল মুখোশ পরা দুর্বৃত্ত এসে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না৷ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে‌ বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ