হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি»
মা মাছ ও ডলফিন রক্ষায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মঙ্গলবার(১৯ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন
উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলমের নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নে ফুলজানা বাপেরঘাট এলাকা থেকে এ ঘেরা জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইউপি গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে অংশ নেয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং অবৈধ মাছ শিকারিদের তথ্য প্রদানে সহায়তা করতেও বলা হয়।
এসময় তিনি আরো জানান হালদায় মা মাছ ও ডলফিন রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে।
বাংলাধারা/এফএস/এফএস












