১৩ মার্চ ২০২৬

হাটহাজারীতে নকল পণ্য বিক্রয় দায়ে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি»

হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের আমানবাজার এলাকায় প্যারাসুট নারিকেল তেল এর অনুরূপ প্যারামুট নামক ভেজাল নারিকেল তেল জব্দ করেছেন উপজেলা উপজেলা প্রশাসন।

এসময় নকল পণ্য বিক্রয় দায়ে শামসুন নাহার নামক একজন পাইকারকে বিএসটিআই আইন- ২০১৮ এর ২৭(১) ধারা মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোঃ শাহিদুল আলম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম জানান, প্যারাসুট নারিকেল তেল এর অনুরূপ প্যারামুট নামক ভেজাল নারিকেল বাজারজাত করার খবর পেয়ে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করি।এ সময় ভেজান বিক্রি করার দায়ে শামসুন নাহার নামক একজন পাইকারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, বিএসটিআইয়ের প্রতিনিধি পণ্যসমূহ যাছাই করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ