রাঙ্গুনিয়া প্রতিনিধি»
১৯৮০ সালে প্রতিষ্ঠিত যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রেজিভুক্ত চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আনজুমান-এ ছওয়াদে আযম’র উদ্যোগে ৪২ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়া প্রাইমারী স্কুল মাঠে শুক্রবার (২২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
মরিয়মনগর রাহাতিয়া দরবার শরীফের পীরজাদা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফীর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ প্রেসিডেন্ট পীরজাদা সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দিন আল হাসানী ওয়াল হোসাইনী
মাইজভাণ্ডারী। প্রধান ওয়ায়েজীন ছিলেন দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব মুহাম্মদ নুরুল আজিজ। উদ্বোধক ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ড. মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়বী। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো, ইয়াছিন আরফাত মুন্না’র পরিচালনায় মাহফিলে ধর্মীয় আলোচনা করেন, কর্ণফুলী ফয়জুল বারী ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ড. আল্লামা মুহাম্মদ খলিলুল রহমান, পোমরা জামেউল উলুম ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফাতুন নূর, রাউজান দারুল উলুম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমদ উল্লাহ ফোরকান খাঁন, মাওলানা মিনহাজুর ইসলাম, সংগঠনের ৪২ তম ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ হাবিবুর রহমান, সংগঠনের সভাপতি ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ এমরুল করিম রাশেদ।
বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক নাত খাঁ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ আল কাদেরী। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকালে খতমে কুরআন ও গাউছিয়া শরীফ আদায় করেছেন সংগঠনটি।
বাংলাধারা/এফএস/এফএস












