১২ মার্চ ২০২৬

মিতু হত্যা মামলায় গ্রেফতার ভোলার জবানবন্দি

বাংলাধারা প্রতিবেদন»

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায়  ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এহতেশামুল হক ভোলা। 

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের আদালতে এ জবানবন্দি দিয়েছেন।

ভোলার আইনজীবী অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালতে এহতেশামুল হক ভোলার জবানবন্দি গ্রহণ করা হয়েছে।  জবানবন্দিতে মিতু হত্যা মামলার বিষয়ে কিছু বলেছে কিনা এখনো জানা যায়নি। আদালত জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে শুক্রবার (২২ অক্টোবর)  রাতে যশোরের বেনাপোল থেকে ভোলাকে গ্রেফতার করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন