সীতাকুণ্ড প্রতিনিধি»
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দল, মত, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সম্প্রীতি র্যালী অনুষ্ঠিত হয়। আজ বিকাল চারটায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ করে সীতাকুণ্ড মডেল থানার সম্মুখে শেষ হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাা মোঃ শাহআলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন অনিক,প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ, মেলা কমিটির নেতৃবৃন্দ, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন,গরীবের বন্ধু ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাধারা/এফএস/এফএস












