২৬ মার্চ ২০২৬

ফটিকছড়িতে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি»

চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করেছে করেছে উপজেলা প্রশাসন।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শোভাযাত্রাটি বিবিরহাট সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফটিকছড়ি সরকারি কলেজে মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অঅতিথি ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

মাষ্টার নাসির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা এম আলমগীর, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত আসহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ শাহীন, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, আ.লীগ নেতা আবুল বশর, আ.লীগ নেতা আমান উল্লাহ চৌধুরী লিটন, জাতীয় পার্টির সভাপতি আবছার উদ্দীন, উত্তর আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাইদ ইরান, পূজা উদযাপন পরিষদ নেতা মাষ্টার রতন কান্তি দেব, খিরাম ইউপি চেয়ারম্যান সৌরাভ হোসেন, ছাত্রলীগের নেতা জামাল উদ্দিন, রায়হান রুপু, সাজ্জাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন