জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজারের উখিয়ায় সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরেক রোহিঙ্গা।
রবিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে বালুখালি শরর্নার্থী ক্যাম্প ৮ এর ব্লক-বি ২৩ এ ওই ঘটনা ঘটে।
মৃতরা হলেন, বালুখালি শরর্নার্থী ক্যাম্প ৮ এর ব্লক-বি ২৩ এর নাজির হোসেনের ছেলে সাদ্দাম (২৫) ও ব্লক এইচ ২২ এর নুরুল আমিন ( ২৭)।
আহত কবির আহমদ (৩০) ক্যাম্প ১০ এইচ ১২ এর মনির আহমদের ছেলে। তারা সকলেই এনজিও ওয়ার্ল্ড ভিশন এর কর্মচারী।
এপিবিএন ৮ এর অতিরিক্ত পরিচালক কামরান হোসাইন বলেন, সকালে সেফটি ট্যাংক পরিষ্কা্র করতে গিয়ে দুইজন রোহিঙ্গা মারা গেছেন। তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












