২৬ মার্চ ২০২৬

শাটল ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বালুছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় শিশুটির মাথা এবং শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

ষোলশহর রেলস্টেশনের ইনচার্জ মো. ফখরুল বলেন,বিকেল ৩টার দিকে ট্রেনটি বালুছড়া পার হওয়ার সময় ট্রেনের ছাদে থাকা একটি শিশু এক বগি থেকে অন্য বগিতে লাফিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিচে পড়ে ‍শিশুটি কাটা পড়ে এবং মারা যায়। তবে সে বিশ্ববিদ্যালয়ের কেউ না। ধারণা করা হচ্ছে সে এখানকার টোকাই।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন