২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের তিন দিনব্যাপি গ্র্যান্ড লাইফ এক্সপো

বাংলাধারা প্রতিবেদন»

অনলাইন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তাদের নিয়ে নগরীর রূপনগর কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী Grand life Expo অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক ছাএলীগ নেতা ও চট্রগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক অহিদ সিরাজ স্বপন, উপ পুলিশ কমিশনার বিজয় বসাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল আমিন, নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভির স্পেশাল করেসপন্ডেন্ট ও সিএনএন বাংলাদেশ এর প্রকাশক ও ম্যানেজিং এডিটর মোহাম্মদ সারাফাত আলী রিচার্ড, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল প্রমুখ।

চট্টগ্রাম উদ্যোক্তার ফাউন্ডার সোনিয়া আজাদ, মহিউদ্দিন মাসুম ও জাওয়াদ চৌধুরীর উদ্যোগে আয়োজিত এই মেলায় অনলাইন ও অফলাইন ভিত্তিক ৬০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন