২৬ মার্চ ২০২৬

হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি»

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগের জীবন সম্পদ রক্ষা করি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে হাটহাজরী ফায়ার সার্ভিস স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী উক্ত কর্মসূচির উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

সিনিয়র স্টেশন অফিসার মো. শাহ্জাহানের সভাপতিত্বে ও স্টেশন লিডার সাদেক হাসানের সঞ্চলনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাবেক উপপরিচালক মো. সোলায়মান চৌধুরী এবং হাটহাজারী মডের থানার  অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, পৌরসভা সহায়ক কমিটির সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন, মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ জাফর ও শাহেদুল হক খোকন  প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন