ইসতিয়াক চৌধুরী»
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। ‘
পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে।
এই দিকে, বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম নিয়মিত বাড়ছে। আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে প্রতি ব্যারেল পরিশোধিত জ্বালানি কিনতে বাড়তি ৯৩ ডলার দিতে হওয়ায়, প্রতিদিন সরকারের ২২ কোটি টাকা লোকসান হচ্ছে; যা প্রতি মাসে দাঁড়ায় ৬০০ কোটি টাকার বেশি।
তাছাড়া প্রতিবেশী দেশ ভারতে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ রুপি হওয়ার কারণে দেশ থেকে তেল পাচার হচ্ছে। এসব কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে দাম বাড়ানোর।
এতে আরো জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০০৮ এর জারিকৃত প্রজ্ঞাপন এবং এ সনশোধনীসহ অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৪ এপ্রিল পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করে পুনঃনির্ধারণ করা হয়েছিল।
বাংলাধারা/এফএস/এফএস












