বাংলাধারা প্রতিবেদন»
“চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে আপনার অপ্রকাশিত লেখা ছোট গল্প, কবিতা জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাধারা ডটকম। বাংলাধারায় লেখা জমা দিয়ে জিতে নিন হাজার টাকার পুরষ্কার।”
আগামী ১৫ ডিসেম্বর মরহুম এই জননেতার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাধারার উদ্যোগে বের হচ্ছে ‘স্বরণে : চট্টল কিংবদন্তি’ নামে বিশেষ সংখ্যা। আপনার পাঠানো নির্বাচিত লেখা ছাপানো হবে উক্ত সংখ্যায়। বিচারক মণ্ডলীর বাছাই করা নির্বাচিত লেখা থেকে প্রথম সেরা তিনজনের প্রথমজন পাবেন ১০ হাজার টাকা বা সমমূল্যের পুরষ্কার। দ্বিতীয় ও তৃতীয়জন পাবেন ৫ হাজার টাকা বা সমমূল্যের পুরষ্কার।
এছাড়াও এবিএম মহিউদ্দিন চৌধুরীর অপ্রকাশিত ছবি পাঠিয়ে জিতে নিতে পারেন আর্কশনীয় পুরষ্কার।
জমা দানকৃত লেখাটি অবশ্যই নিজের লেখা হতে হবে। কপিকৃত লিখা বলে গন্য করা হবে। তবে অনলাইন থেকে উক্ত বিষয়ে ধারণা নিয়ে সৃজনশীল পদ্ধতিতে লিখে জমা দেওয়া যাবে। পুরষ্কার ও প্রতিযোগিতার সকল ক্ষেত্রে বিচারক প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আপনার পাঠানো লেখাটি অবশ্যই ৩০০-৫০০ শব্দের মধ্যে হতে হবে। যা চট্টগ্রামসহ সকল বাংলাদেশীর জন্য উন্মুক্ত থাকবে। প্রতিটি লেখার নিচে লেখকের ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। লেখা পাঠানো যাবে ২০ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত। লেখা পাঠানো যাবে শুধুমাত্র bangladharanews@gmail.com ই-মেইলে।
বাংলাধারা/এফএস












