রাউজান প্রতিনিধি»
চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র, গুলিসহ মো. সেলিম উদ্দিন (২৭) নামে এক এক অবৈধ অস্ত্র ব্যবসাীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেল হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা এলাকা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি তাজা কার্তুজসহ তাকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশ। অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেলিম উদ্দিন হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের নুরুচ্ছাফা বাবুলের ছেলে।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, বৃহস্পতিবার রাতে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তার দরগাহ বাজার এলাকার যাত্রী ছাউনীতে চেকপোস্ট বসানো হয়। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্য বের হওয়া এক অস্ত্রধারীর তথ্য পেয়ে অস্ত্রসহ পুলিশ তাকে গ্রেফতার করে । শুক্রবার (৫ নভেম্বর) তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।












