২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে করোনার নিম্নমুখী ঢেউ

করোনা চট্টগ্রাম কভিড-১৯

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১১টি ল্যাবে ১ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুবরণ করেছেন ১ জন।

শুক্রবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রমতে, এদিন চবি ল্যাবে ২টি, বিআইটিআইডি ল্যাবে ২৫১টি, চমেক ল্যাবে ৭৭টি, শেভরন ল্যাবে ৫৪৮টি, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪১৮টি, আরটিআরএল-এ ৪টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৫টি, এপিক হেলথ কেয়ারে ১৮টি, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২টি নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ পাওয়া গেছে।

তবে ২টি অ্যান্টিজেন টেস্ট করে ১ জন এবং ইমপেরিয়াল হাসপাতালে ২৯১টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলার মধ্যে শুধুমাত্র পটিয়ায় ১ জন করোনা আক্রান্ত। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ১২ শতাংশ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন