২৬ মার্চ ২০২৬

রেডিসনে ‘দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো’

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের রেডিসন ব্লুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো’। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রেজাউল করিম চৌধুরী।  

এ সময় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম, রিহ্যাব চট্টগ্রামের সভাপতি আব্দুল কৈয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম সব বিষয়ে অগ্রগামী থাকে। চট্টগ্রামের মেজবানের খ্যাতি আছে সারা দেশে। অনুরূপভাবে বিয়ের ব্যাপারেও নানারকম ব্যঞ্জন ও উৎসবে রাঙিয়ে তোলায় চট্টগ্রামের খ্যাতি আছে। বিয়ের মৌসুমকে রাঙিয়ে দিতে এবং বিয়ের উৎসবকে সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন অভিনন্দনযোগ্য।  

রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজিত ওয়েডিং এক্সপোর তত্ত্বাবধানে রয়েছে ভায়োলেট ইনকরপোরেশন। ওয়েডিং এক্সপার্টস কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, নবদম্পতির ঘর সাজানোর ফার্নিচার, স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ক্যাটারিং সার্ভিস, মধুচন্দ্রিমার প্যাকেজ রয়েছে এক্সপোতে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক্সপো চলবে।

এক্সিবিশনে বিয়ের সামগ্রীর পাশাপাশী শীতের বিশেষ পসরা সাজিয়ে বসেছেন ঢাকার ফ্যাশন হাউস ‘মুনস কালেকশন’। মেলায় আকর্শনীয় স্টলে রয়েছে মুনসের সেরা সব কালেকশন।

এ প্রসঙ্গে মুনসের হেড অব এইচআর রিয়াজ আহমেদ জানান, নিজস্ব কারখানায় নিজেদের কারিগর দ্বারা তৈরি কাপড়ে যেমন নান্দনিক, তেমনি ব্যবহারেও প্রকাশ পাবে আভিজাত্য। দর্শনার্থীরা এখান থেকে বিয়ের সামগ্রী ছাড়াও মুনসের শীতকালীন পোশাক সংগ্রহ করতে পারবেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন