বাঁশখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা।শুক্রবার (১২নভেম্বর) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছোট বিল পাহাড়ি এলাকার ধান ক্ষেতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ ও বন বিভাগ সুত্রে জানা যায়, সকালের দিকে পূর্ব চাম্বল ছোট বিল পাহাড়ি এলাকায় কয়েকজন ব্যক্তি ধান ক্ষেতে এই বন্যহাতির মৃতদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি স্থানীয় বনবিভাগকে খবর দিলে। পরে বনবিভাগের কর্মকর্তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি উদ্ধার করে।
এ ব্যাপারে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, কেন, কিভাবে হাতিটি মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাতে হাতিটি মারা যায়। মৃত ওই হাতির শরীরে বাহ্যিক কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে সঠিক তদন্ত করার জন্য উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসকে অবগত করা হয়েছে। তারা হাতিটির ময়নাতদন্ত করে হাটিতে কে মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া জানান, আমি ও আমার অফিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। কিভাবে হাতিটি মারা গেল তা বলা যাচ্ছে না। মৃত হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানান ওই কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এফএস












