খাগড়াছড়ি প্রতিনিধি»
ধর্ম যার যার উৎসব সবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান দানোত্তম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
শনিবার (১৩ নভেম্বর)সকালের দিকে পানছড়ি উপজেলার শিলাচার বন বিহারে কঠিন চীবর দান অনুষ্টানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিণী মিসেস কহিলী ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা সুদর্শী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের প্রত্যেককে সহনশীল হতে হবে।অন্য সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সম্প্রীতির মাধ্যমে সহিংসতা রোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় দেশের সব ধর্ম ও বর্ণের মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে বলেছেন।
তাই সকল ধর্ম ও বর্ণের মানুষ একযোগে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
কঠিন চীবর দান উপলক্ষে এ সব বৌদ্ধ বিহারে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পানীয় দান , কল্পতরু দানসহ সকল দানীয় বস্তু দান করেন। এসময় ধর্মীয় গুরুরা পূন্যার্থীর উদ্যেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন। এসময় জগতের সকল প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়। এ সময় ধর্মীয় আলোচনা করেন পানছড়ি শিলাচার বন বিহারের বিহারাধ্যক্ষ।
দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমত প্রদীপ প্রজ্জ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তিদের কে তা দান করে। সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে আকাশে আকাশ প্রদীপ (ফানুস ) ওড়ানো।
বাংলাধারা/এফএস/এফএস












