রাঙ্গুনিয়া প্রতিনিধি»
রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী, তারা হলেন; রাজানগরে প্রকৌশলী শামসুল আলম তালুকদার, পারুয়ায় একতেহার হোসেন, পোমরায় বীর মুক্তিযোদ্ধা জহির আহমদ চৌধুরী, সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শিলকে নজরুল ইসলাম তালুকদার, পদুয়ায় বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, চন্দ্রঘোনা-কদমতলীতে ইদ্রিছ তালুকদার ও কোদালায় আব্দুল কাইয়ুম। এবং একজন সংরক্ষিত ও দুইজন সাধারণ সদস্যও বিনা ভোটে নির্বাচিত বলে জানা যায় সংশ্লিষ্ট সুত্রে।
রাঙ্গুনিয়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবে বেতাগী ইউনিয়নে আ.লীগের নৌকার প্রার্থী নুর কুতুবুল আলম বিদ্রোহী প্রার্থী শফিউল আলম, ইসলামপুরে আ.লীগের সিরাজ উদ্দিন চৌধুরী বিদ্রোহী প্রার্থী সিরাজুদ্দৌলাহ দুলাল, দক্ষিণ রাজানগরে আ.লীগের প্রার্থী আহামদ ছৈয়দ তালুকদার বিদ্রোহী প্রার্থী এনামুল হক মিয়া, হোছনাবাদে আ.লীগের প্রার্থী দানু মিয়া স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. জসিম, লালানগরে আ.লীগের প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার। নৌকার বিপরীতে ৫ ইউপি চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক পেয়েছেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, বায়েজীদ আলম জানান, ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বে ১০ জন প্রার্থী। ১৩টি ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত পদে ১০৬ জন।
বাংলাধারা/এফএস/এফএস












